সিলেটে জাতীয় জ্যোতিষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে প্রথম জাতীয় জ্যোতিষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীরর তেলিহাওরস্থ একটি অভিযাত হোটেলের হলরুমে দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন প্রজেশ রঞ্জন রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড: আনোয়ার হোসেন। বাংলাদেশ এস্ট্রোলজার্স সোসাইটি সিলেট বিভাগীয় শাখা এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জ্যোতিষ বিজ্ঞানী কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান এস্ট্রোলজার্স কংগ্রেসের সভাপতি মহর্ষি ড. আনিসুল হক, সিসিকের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, সিলেট উমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।
প্রজেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে ও এস এস রাকিব হাসানের পরিচালনায় অধিবেষণের প্রথম দফায় “সংগঠন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. শেখর রায়,, ড. জি কিবরিয়া ও ড. নুরুল ইসলাম বখতিয়ার। এ পর্ব সঞ্চলনা করেন মেহেদী হাসান।
অধিবেষণের দ্বিতীয় দফায় “মানব কল্যাণ ও রোগ নির্নয়ে জ্যোতিষ শাস্ত্রের ভূমিকা” অনুষ্ঠানে অজয় দাশ এর সভাপতিত্বে ও চিন্ময় চৌধুরী মিটুনের পরিচালনায় বক্তব্য রাখেন জ্যোতিষ গবেষক বিশ্বজিৎ হালদার, কে সি পাল। শুরুতে কোরআন তেলওয়াত করেন আজিম শাহ এবং গীতা পাঠ করেন শিব প্রসাদ ভট্টাপচার্য। এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জ্যোতিষবিধ গন অতিথি হিসেবে উপস্থি ছিলেন।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed