পিন্টুর মৃত্যুবার্ষিকীতে সিলেটে ছাত্রদলের মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরুদ্দিন আহমদ পিন্টুর ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট ছাত্রদল। বুধবার বাদ আসর নগরীর ফাজিল চিশত্ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে বিএনপি ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি নাসিরুদ্দিন পিন্টুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন- সিলেট মহানগর এর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম সিলেট এর আহŸায়ক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি কাজী মেরাজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ খান, ৮নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আবির হাসান মুহিন, ছাত্রদল নেতা খন্দকার মনিরুজ্জামান মনির, আমিনুল ইসলাম আমিন, জুবেদ আহমদ আমিরী, গোলজার আহমদ, সৈয়দ হারুনুর রশীদ হারুন, শেখ সাকিব, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস.এম সেফুল, জাহেদ আহমদ, আব্দুল বাছিত, সায়েম আহমদ, রাহাত আহমদ টিপু, নাহিয়ান আহমদ রিপন, নাবিল রাজা চৌধুরী, সাধন, স¤্রাট হোসেন, রনি আহমদ, জাহেদ আহমদ (২), জালাল আহমদ ও জিসান আহমদ প্রমুখ।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed