Main Menu

সিলেটে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউট এর শিক্ষার্থীরা চার দফা দাবিতে বুধবার সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা ইনষ্টিটিউটে উপস্থিত হয়ে ক্লাস বর্জন করেন এবং ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইনষ্টিটিউটের শিক্ষা ব্যবস্থায় রয়েছে বিভিন্ন সমস্যা। কোর্স সম্পন্ন করার পর নেই কোনো উচ্চ শিক্ষার ব্যবস্থা। তাই এই জর্জরিত শিক্ষা ব্যবস্থা থেকে মুক্তি চায়। আর শিক্ষার্থীদের এই দাবী মেনে না নিলে কঠোর আন্দোলনে অংশ নেবেন বলে বক্তারা বলেন।
কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ সিলেটের সভাপতি ও কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আমীর হামজার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখে কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান।
বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন সৌরভ, কাশেম, ইয়াহিয়া, এনামুল, আজিজুর, জাহিদুল, মিজান, সাথী, কেয়া, স্বর্ণা, পারমিতা, নোমান, আমিনুল, আজহারুল, নুরুল আমিন, মায়রুফ আহমেদ, অনামিকা, মুহিবুর সহ কৃষি ডিপ্লোমা ইনষ্টিটিউিটের সকল ছাত্র ছাত্রীবৃন্দ।

Share





Related News

Comments are Closed