Main Menu

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জনের জরিমানা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৩ প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক’র নেতৃত্বে পরিচালিত আদালত এ জরিমানা করে।
অভিযানকালে- গাড়িতে ব্যানার-স্টিকার ব্যবহার করায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমীর নিজাম উদ্দিন সিদ্দিকীকে ৩ হাজার টাকা, একই ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমদ আফজলকে ২ হাজার টাকা ও লামাকাজী ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী (মেম্বার) এনামুল হক এনামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩ প্রার্থীর (২ চেয়ারম্যান ও ১ সাধারণ সদস্য) কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Share





Related News

Comments are Closed