বিশ্বনাথে বিএনপি নেতা মোতাহিরের ইন্তেকাল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট শহরের ব্যবসায়ী মোতাহির আলী (৩৬) মঙ্গলবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর প্রাইভেট ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি….রাজিউন। তিনি উপজেলার উত্তর ধর্মদা (নোয়াগাঁও) গ্রামের মরহুম হাজী হাবিজ আলীর পুত্র। ৫ ভাই ও ৪ বোনের মধ্যে মোতাহির আলী ছিলেন সর্ব কনিষ্ঠ। মোতাহির আলীকে শেষ বারের মতো দেখতে ক্লিনিক ও মরহুমের নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মী, বন্ধু-বান্ধবরা ভিড় করেন।
এদিকে মোতাহির আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলার বিভিন্নস্থরের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন- নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদি লুনা, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ-নূর উদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুরমান খান, শামিমুর রহমান রাসেল, নানু মিয়া, নুরুল মিয়া, আবদুল লতিফ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, যুগ্ম-আহবায়ক ইউসুফ খান আখতার, সদস্য সচিব ফখরুল ইসলাম, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের তথ্য ও গভেষনা সম্পাদক মুহি উদ্দিন পলাশ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক (একাংশ) মতিউর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের (বিদ্রোহী) আহবায়ক শাহ আমির উদ্দিন, ছাত্রদল নেতা সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, শেখ ফরিদ, তারেক আহমদ খজির, ইমরান আহমদ সুমন, মোহাম্মদ আলী, মোঃ শাহজাহান, রুহেল আহমদ কালু প্রমুখ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed