জৈন্তাপুরে চিকার খালের ব্রীজটি এখন মরণ ফাঁদ
এস এম রাজু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার খারুবিল সংলগ্ন চিকার খালের উপর নির্মিত ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অভাবে ব্রীজের সিমেন্ট ধসে পড়ছে। ব্রীজের পুরো অংশই ভেঙ্গে ধুমড়ে মুচড়ে ধেবে গেছে। ফলে জন সাধারণের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
অপর দিকে জীবনের ঝুকি নিয়ে ডুলটির পাড় খালের উপর বাঁশের সাঁেকা দিয়ে পারাপার হচ্ছে কোমল মতি স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা। এ দু’টি স্থানে ব্রীজ নির্মাণ হলে পাল্টে যাবে এলাকার লক্ষধিক মানুষের ভাগ্য। নড়বড়ে বাঁশের সাকোঁ দিয়ে পারাপারের সময় প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে সাধরণ পথচারীরা। তাছাড়াও এই অঞ্চলের কৃষিপণ্য উৎপাদন প্রচুর হলেও বিক্রি করতে পারছেনা যাতায়াতের জন্য। ফলে ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় কৃষকরা।তবে জনগুরুত্বপূর্ণ দুইটি স্থানে ব্রীজ নির্মাণ হলে পাল্টে যাবে ৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রারমান। ভাগ্যের পরিবর্তন হবে পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের। সীমান্ত জনপদের ভাগ্যের পরিবর্তনের সম্ভাবনা থাকলেও প্রধান বাধা চিকার খাল এবং ডুলটির পারের খালের উপর বঁশের সাঁকো। জনগুরুত্বপূর্ণ দু’টি স্থানে ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed