ছাত্রদল নেতা কাইয়ুমকে গ্রেফতারের প্রতিবাদে মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদল নেতা, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে তাকে গ্রেফতারের পর সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এসময় ছাত্রদল নেতা আবদুল কাইয়ুমকে গ্রেফতারের প্রতিবাদে সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আদালত পাড়ায় এক বিক্ষোভ মিছিল করে।
সিলেট ল’কলেজ ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক কামাল হোসেনের সভাপতিত্বে এবং এমসি কলেজ ছাত্রদল নেতা জুবের আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা ভুলন কান্তি তালুকদার ও সরকারী কলেজ ছাত্রদল নেতা জামিনুল ইসলাম জামির যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সিনিয়র নেতা অর্পণ ঘোষ, তছির আলী, অশেষ তালুকদার, ইমু চৌধুরী, কাহের আহমদ, আশিক আহমদ, ফখরুল ইসলাম সাগর, ফাহিম রহমান মৌসুম, নুরুল আমিন, মোঃ মাকসুদ আলম, ঝলক আচার্য্য, খান শাহাদাত, কয়েছ আহমদ, আলতাফ হোসেন বাবর, লিটন আহমদ, আশরাফ উদ্দিন রাজিব, সাকিব আল হাসান, মিজান আহমদ, শেখ শামসুদ্দিন শামসুল, এস এম ফখরুল, জাকির আহমদ, এমদাদুল হক খান, বিয়ানিবাজার পৌর ছাত্রদলের আহবায়ক ফয়েজ আহমদ, বিয়ানিবাজার পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম,রাজ্জাক খান রাজ, শাহজাহান খান,শাহরিয়ার ইবনে ইলিয়াস, শিবলী আহমদ, সাইফুল ইসলাম চৌধুরী, হাসান মাশকুর চৌধুরী, নাইম আহমদ, কয়ছর আহমদ সাহেদ, মোজাম্মেল হক, রিয়াজ রহমান, এস এম তাহসিন, ইমরান আহমদ রনি, ইকবাল আহমদ, কামিল আহমদ, সাইফুল ইসলাম, তুহিন রাজ, পারভেজ আহমদ, ইউসুফ চৌধুরী, উজ্জ্বল আহমদ, নোমেল আহমদ, শরীফ আহমদ, মামুন আহমদ প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed