Main Menu

জগন্নাথপুরে ৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৮ জনের মনোনয়ন

মো: আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর থেকে : ৫ম ধাপে ২৮ মে অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল অনুযায়ী জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার (৩ মে) উৎসবমূখর পরিবেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র বাছাই ৪ ও ৫ মে। আপিল ও দাখিল ৬ ও ৮ মে। আপিল নিস্পত্তি ৯ ও ১১ মে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ১২ মে। চুড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হবে আগামী ১৩ মে। ভোট গ্রহন অনুষ্টিত হবে ২৮ মে।
কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দ্বিপক কান্তি দে দিপাল, সতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল হাশিম, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম তেরাব আলীর পুত্র আলহাজ্ব রফিক মিয়া, স্বতন্ত্র¿ প্রার্থী হয়েছেন গয়াস মিয়া ও সাজিদুর রহমান, সংরক্ষিত মহিলা পদে ১২ ও সাধারন সদস্য পদে ৪২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাটলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক, বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রফিকুর রহমান রফু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক দবির মিয়া, স্বতন্ত্র প্রার্থী আশিক মিয়া শিকদার, সংরক্ষিত মহিলা পদে ৮জন ও সাধারন সদস্য পদে ২৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: আরশ মিয়া, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব, স্বতন্ত্র প্রার্থী ফারুক মিয়া, সংরক্ষিত মহিলা পদে ১২ জন ও সাধারন সদস্য পদে ৪০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম রানা, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ, বিএনপি মনোনীত প্রার্থী শামছুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুজায়েল আহমদ, সংরক্ষিত মহিলা পদে ১১জন ও সাধারন সদস্য পদে ৪৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী মো: তৈয়ব মিয়া, বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মুছাব্বির আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: আবুল কালাম কামালী, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সৈয়দ মুনসিফ আলী, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সৈয়দ তোফায়েল আহমদ, স্বতন্ত্র প্রার্থী মো: বদরুল ইসলাম খান, সংরক্ষিত মহিলা পদে ৭জন ও সাধারন সদস্য পদে ৩৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আবু ঈমানী, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য বর্তমান চেয়ারম্যান আইয়ুব খান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ, বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী ফয়েজ আহমদ, সংরক্ষিত মহিলা পদে ১০ জন ও সাধারন সদস্য পদে ৪২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাইলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হাজি মখলিছ মিয়া, দবিরুল ইসলাম, আবুল কাশেম, শামীম হোসাইন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন ও সাধারন সদস্য পদে ৩৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Share





Related News

Comments are Closed