ছাতকে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
ছাতক প্রতিনিধি: ছাতকের জাউয়া বাজারে সড়ক দুর্ঘটনায় আনজব আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন । তিনি দোয়ারাবাজার উপজেলার জলসী গ্রামের বাসিন্দা । আনজব আলী দীর্ঘ দিন ধরে জাউয়াবাজার ইউনিয়নের খিদরাকাপন গ্রামে তার এক নিকটাত্মীয়ের বাড়ীতে বসবাস করতেন ।
মঙ্গলবার বিকালে আত্নীয়ের বাড়ী থেকে জাউয়া বাজার যাওয়ার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া পুলিশ ফাঁড়ীর কাছে সুনামগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয় । আহত আনজব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে । দূর্ঘটনা কবলিত বাস (সিলেট জ-০৪-০১২০) পুলিশের জিম্মায় রয়েছে । চালক পালিয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed