সিলেটে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা চার দফা দাবিতে মানবন্ধন পালন করেছে। মঙ্গলবার বেলা ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন পালন করা হয়। মানবন্ধনে বক্তারা বলেন, ইনষ্টিটিউটের শিক্ষা ব্যবস্থায় রয়েছে বিভিন্ন সমস্যা। কোর্স সম্পন্ন করার পর নেই কোনো উচ্চ শিক্ষার ব্যবস্থা। তাই এই জর্জরিত শিক্ষা ব্যবস্থা থেকে মুক্তি চায়। আর শিক্ষার্থীদের এই দাবী মেনে না নিলে কঠোর আন্দোলনে অংশ নেবেন বলে বক্তারা বলেন।
কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ সিলেটের সভাপতি ও কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আমীর হামজার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখে সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
এানববন্ধনে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেণ সৌরভ, কাশেম, ইয়াহিয়া, এনামুল, আজিজুর, জাহিদুল, মিজান, সাথী, কেয়া, স্বর্ণ লাবণী, পারমিতা, নোমান, আমিনুল আজহারুল, নুরুল আমিন, আশিকুর রহমান, মায়রুফ আহমেদ, রেজাউল, মিনহাজ, মঞ্জুরুল, অনামিকা, মুহিবুর সহ কৃষি ডিপ্লোমা ইনষ্টিটিউিটের সকল ছাত্র ছাত্রীবৃন্দ।
মানব বন্ধন শেষে সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীনের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed