সিলেটে শিবির নেতা জিহাদ গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে র্যাব-৯ এর একটি দল সোমবার রাতে শিবির নেতা জিহাদুল ইসলাম ওরফে সজলকে (২৫) গ্রেফতার করেছে। সে সিলেট নগরীর শেখঘাট (শুভেচ্ছা ১৮৭) এলাকার আজির মিয়া ওরফে আব্দুল আজিজের পুত্র।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিহাদ সিলেট মহানগর শিরিরের একজন র্শীষ স্থানীয় ক্যাডার। গ্রেফতার এড়ানোর জন্য সে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার এসএমপি’র কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed