শাবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুর ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।
র্যালিতে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তামিম মজিদ, শাবি প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ নবীউল আলম দিপু, সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নয়ন, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিনসহ অন্যান্যরা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আবু সাঈদ আকন্দ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাস। এ সময় উপস্থিত সবাই গণমাধ্যমকে আরো শক্তিশালী করার দাবি জানান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed