Main Menu

সুনামগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাজ্জাদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সাজ্জাদ পার্শ্ববর্তী সাপেরকোণা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাকা-পয়সার লেনদেন নিয়ে সাপেরকোণা গ্রামের রাজা মিয়া সাজ্জাদের বড় ভাইকে গালমন্দ করেন। এর জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের দেশিয় অস্ত্রের আঘাতে সাজ্জাদ গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed