Main Menu

সুনামগঞ্জ সীমান্তে ২শ কেজি ইয়াবাসহ যুবক আটক

সুনামগঞ্জ থেকে আল-হেলাল : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত থেকে দুইশ কেজি ইয়াবাসহ আবুল কাশেম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। রোববার রাতে উপজেলার চারাগাঁও সীমান্ত সংলগ্ন জঙ্গলবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। কাশেম উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জঙ্গলবাড়ি গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।
তাহিরপুর থানা ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে এএসআই তপন দাশের নেতৃত্বে আবুল কাশেমকে স্থানীয় জঙ্গলবাড়ি এলাকা থেকে রাতে আটক করা হয়। এসময় তার কাছে দুইশ কেজি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed