Main Menu

সিলেটে ডিপ্লোমা ও গ্রাজুয়েট নার্সদের আনন্দ মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ঘোষিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবীতে আন্দোলনকারী ডিপ্লোমা ও গ্রাজুয়েট বেকার নার্সদের দাবী সরকার মেনে নেওয়ায় নগরীতে আনন্দ মিছিল করেছে নার্সরা। সোমবার বিকেলে আনন্দ মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশে মিলিত হন তারা। সমাবেশে আলী হোসেনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন শম্পা চক্রবর্তী। এসময় আরো বক্তব্য রাখেন পলাশ কুমার লস্কর , সুমিতা রানী পাল, মরিয়ম আক্তার, বিলকিছ বেগম, মাহমুদ হাসান, তারিক হাসান, তাহামদুর রহমান, জাবির হোসেন, মাহবুব আলম, শামীম হোসেন, তৃপ্তি রানী, সন্ধ্যা রাণী, রিনা আক্তার, মো. আব্দুর রহমি, নাসিমা আক্তার, উৎপল কুমার প্রমুখ।

Share





Related News

Comments are Closed