Main Menu

ছাতকে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আতœহত্যা করেছে। তার নাম অন্নি তালুকদার (১৭)। সে বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর গ্রামের অসক তালুকদারের মেয়ে ও ছাতক ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। রোববার দুপুরে পৌরসভার বাগবাড়িস্থ আখড়া সংলগ্ন রাজন দাসের বাসায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অন্নি তালুকদার বাগবাড়িস্থ তার মামা রাজন দাসের বাসায় থেকে পড়াশুনা করে আসছে। ঘটনার সময় রাজন দাসের বাসায় কোন লোক না থাকার সূযোগে অন্নি তালুকদার বাসার দু’তলার ঠাকুর ঘরের ছাদের ফ্যানের রডের সাথে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে। রোববার মধ্যরাতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা মরদেহ সৎকার করেন। প্রেম ঘটিত বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত ছাড়াই লাশ সৎকারের বিষয়টি রহস্যজনক।
এ ব্যাপারে ছাতক থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়া সৎকার করতে দেয়া হয়।

Share





Related News

Comments are Closed