Main Menu

সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এসব এলাকার আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সংকটে পড়বেন।

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রবিবার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা ও চন্দনটুলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশের সব শ্রেণির গ্রাহকও এ সময় গ্যাস পাবেন না।

জেজিটিডিএসএল জানিয়েছে, জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে জেজিটিডিএসএল কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed