সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. রাকিবুল আলম। অভিযানকালে রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও পোকামাকড়ের উপস্থিতি পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জনসাধারণের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটের উন্নয়নে এলো ৫১০৬ কোটি টাকার প্রকল্প, সুরমায় নতুন সেতু ও আসছে নতুন ট্রেন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে একগুচ্ছ সুখবর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুলRead More
সিলেটে সড়কে আগুন জ্বালিয়ে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টাকালে আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর প্যারাইরচক ট্রাক স্ট্যান্ড সড়কের বাইপাস এলাকায় টায়ারে আগুনRead More



Comments are Closed