Main Menu

কমলগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে মিরন দাস পানিকা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্মশান মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মিরন দাস পানিকা শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা। তিনি মৃত পবন দাস পানিকার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচার পুল এলাকায় গরু চরাতে যান মিরন। দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed