সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাইড্রলিক ট্রাকের ধাক্কায় হাসান মিয়া গুলাল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) বেলা দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান মিয়া গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মিয়া মোটরসাইকেলে করে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে সিলেটগামী একটি হাইড্রলিক ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
গোয়াইনঘাটে ২১টি লিস্টার মেশিন জব্দ, ৩ জনকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করাRead More
জকিগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাসহ সাত প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটাকে মোটRead More



Comments are Closed