বিয়ানীবাজারে যমুনা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজারে অভিযান চালিয়ে ‘যমুনা বেকারি’কে ৫০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) বিকালে এ জরিমানা করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে হাবিবা মজুমদার।
সূত্র জানায়, সোমবার বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ্য আদালতের বিচারক উম্মে হাবিবা মজুমদারের নেতৃত্বে উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজারে অভিযান চালিয়ে বিএসটিআই-এর অনুমোদন না থাকা, উৎপাদনের তারিখের আগেই পণ্য বাজারজাতকরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক পদার্থ ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে বিএসটিআই-এর প্রতিনিধি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করে।
Related News
কানাইঘাট সীমান্তে দিনমজুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫)Read More
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু ঘটেছে। এঘটনায় আরও ৪Read More



Comments are Closed