বিয়ানীবাজারে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন অফিসের সামনে চেকপোস্ট চলাকালে তাকে আটক করা হয়।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজারে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালায় পুলিশ। এসময় জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট জ-১১-০৭১৩) তল্লাশি করা হলে সন্দেহভাজন যাত্রী জাহেদ আহমদ (৩৪)-এর পরিহিত নেভি রঙের জিন্স প্যান্টের পকেট ও কোমড় থেকে তিন হাজার পিস গোলাপি ও লাল রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত জাহেদ জকিগঞ্জ থানার লোহার মহল (উত্তর) এর মৃত ইরাব আলীর পুত্র। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More
নানা অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে বন্ধী শাহজালাল সারকারখানা
বিশেষ সংবাদদাতা: নানা অনিয়ম ও দুর্নীতি বেড়াজালে নিমজ্জিত সিলেটের ফেন্চুগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম সারRead More



Comments are Closed