Main Menu

ফেঞ্চুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশেষ সংবাদদাতা: বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজুর রহমানকে (৮৫) ফেঞ্চুগঞ্জের হযরত মাইয়াম শাহ (রহ.) দরগাহ কবরস্থানে সমাহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জোহর নামাজ শেষে ফেঞ্চুগঞ্জ সারকারখানা ঈদগাহে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে একই স্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেঞ্চুগঞ্জের পূর্ব কচুয়াবহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজুর রহমান সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

একমাত্র পুত্র সরদার আমিনুর রহমান সুপুন সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেটের ইউনিক কম্পিউটারের স্বত্বাধিকারী। তিনি জানান তাঁর বাবা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। সর্বশেষ তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ৩৫ দিন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ১৯ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি ইন্তেকাল করেন।

Share





Related News

Comments are Closed