সিলেটে ১০ দিন ধরে নিখোঁজ অটোরিকশা চালক, সন্ধান চায় পরিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মো. মিজানুর রহমান (৩২) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত ৮ আগস্ট সকাল অনুমান ১০টার দিকে লালাবাজারস্থ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। তিনি ওই গ্রামের কালা মিয়ার ছেলে।
জিডি সূত্রে জানা যায়, মিজান পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। নিখোঁজের দিন অর্থাৎ ৮ আগস্ট রাত থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে কোথাও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এমতাবস্থায় তাঁর ফেরার অপেক্ষায় ১০ দিন অতিবাহিত হওয়ার পর নিরাশ হয়ে ১৮ আগস্ট এসএমপির দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৪৯, ট্র্যাকিং নং-১সিএক্সএলবি৭) করেন স্ত্রী শুরিয়া।
কেউ মিজানের সন্ধান পেলে দক্ষিণ সুরমা থানার এস আই (নিঃ) অন্তর চক্রবর্তীর ০১৭৭১০০৭২৫৭ নাম্বারে অথবা স্ত্রী শুরিয়া আক্তারের ০১৭৮০৬৬৮৮৭৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed