বড়লেখায় বিষপানে চা-শ্রমিক নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমনভাগ চা-বাগানে বিষপানে দীপ্তি বাক্তি (৪৫) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সমনভাগ চা-বাগানের পাক্কা লাইন এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দীপ্তি বাক্তি সমনভাগ চা-বাগানের বাসিন্দা ছিলেন। তিনি চার সন্তানের জননী ছিলেন।
জানা গেছে, রোববার রাতে খাবার শেষে পরিবারের সদস্যরা ঘরে ছিলেন। এ সময় দীপ্তি তার স্বামী কাজল বাক্তিকে দোকান থেকে পান আনতে বলেন। স্বামী পান নিয়ে বাড়িতে ফিরে তাকে বিষপান করা অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, বিষপানে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed