সিলেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর মৃত্যুবরণ করেছে।
রবিবার (১৬ আগস্ট) বিকাল ৩টার দিকে শাহজালাল উপশহরের ডি ব্লকের ৩৫ নং রোডের ৩ নাম্বার বাসার বাইরের দিকে একটি প্রশ্রাবখানার ছাদের উপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন- স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে উপশহর ফাঁড়ি পুলিশ বিকাল ৩টার দিকে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত কিশোরের বয়স আনুমানিক ১৬-১৭ বছর। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। শনাক্তে পিবিআই কাজ করছে।
তিনি জানান- প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় ওই বাসার দেওয়ালে বাইরের দিকে থাকা এসির বক্স ও বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed