রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনাস্থল পরিদর্শনে সিলেট জামায়াত নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে নিজ বাসায় প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী ও গৃহকর্মীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ নেতৃবৃন্দ।
বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগরের মিতালী আবাসিক এলাকার ঘটনাস্থল পরিদর্শনকালে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় সিলেটেও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে নিজের বাসাতেও মানুষ নিরাপদ নয়। খুন-খারাবি, চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
তিনি বলেন, প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তারকে স্ত্রী ও গৃহকর্মীসহ জবাই করে হত্যার ঘটনায় সিলেটবাসী বাকরুদ্ধ ও আতঙ্কিত। এর আগে ঐ রায়নগরে গত ৩১ মে ১ যুবক খুন হন, ২২ মে কিনব্রিজে খুন হন র্যাব সদস্য এবং গত ২৭ জুলাই কাজিরবাজার ব্রিজে স্কুল ছাত্র খুন হন। শান্তি ও সম্প্রীতির নগরী হিসেবে পরিচিত সিলেটে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও প্রশাসনের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। ফলে অপরাধীরা দিন বেপরোয়া হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে নগরীতে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের কারণে রাষ্ট্র ও সমাজের সর্বত্র অরাজকতা বিরাজ করছে। এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি রায়নগরের ট্রিপল মার্ডারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন, নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সিলেট নগরীতে সম্প্রতি সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার এবং খুন-খারাবি, চুরি-ছিনতাই বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এসময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালী পুর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার ও সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, আজকের এই নৃশংস ট্রিপল মার্ডার প্রমান করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। আমরা এই ঘটনায় মর্মাহত। সর্বত্র সন্ত্রাসী কার্যক্রম বহুগুণে বেড়ে চেলেছে। দেশে এখন রাস্তাঘাটে লাশ পাওয়া যাচ্ছে। পুলিশ চাইলে যে কোন ঘটনার রহস্য উদঘাটন করতে পারে। রায়নগরের এই খুনের ঘটনায় জড়িতদের খুঁেজ বের করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। সবধরনের সন্ত্রাস মোকাবেলায় সিলেটবাসী ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
Related News
রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনাস্থল পরিদর্শনে সিলেট জামায়াত নেতৃবৃন্দ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে নিজ বাসায় প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার,Read More
বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ীরা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানেRead More



Comments are Closed