জৈন্তাপুরে ট্রাক চালকের আত্নহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে জিয়াউর রহমান (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১০ আগস্ট) উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক (পশ্চিম) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিয়াউর রহমান ওই গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জিয়াউর রহমান স্থানীয় সারিঘাট বাজারে যান। পরে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়িতে ফিরে নিজ শয়নকক্ষের দরজা-জানালা বন্ধ করে দেন। বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তার মা পারভিন বেগম খাবারের জন্য ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় জিয়াউর রহমানকে ঘরের কাঠের তীরের সঙ্গে গামছা পেছানো গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবার সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী আনোয়ারা বেগম গত রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এর পরদিনই জিয়াউর রহমানের আত্মহত্যার ঘটনা ঘটে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed