Main Menu

ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে আলোকপ্রজ্বলন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার শুরুর দাবিতে আলোকপ্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া ঝুলে থাকার সমালোচনা করে অবিলম্বে দৃশ্যমান বিচার কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন বক্তারা।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Manual1 Ad Code

কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন ত্বকীর বাবা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

তিনি বলেন, ত্বকী হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত শামীম ওসমান এবং চিহ্নিত ঘাতক হিসেবে অভিযুক্ত আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

Manual8 Ad Code

রফিউর রাব্বি বলেন, ‘দীর্ঘ সাড়ে ১৩ বছর ধরে আমরা ত্বকী হত্যার বিচার দাবি করে আসছি। শুধু ত্বকী নয়, নারায়ণগঞ্জে ওসমান পরিবারের হাতে নিহত অন্তত ২০ জন এবং দেশজুড়ে সাগর-রুনি ও তনু হত্যার বিচার নিয়েও আমরা সোচ্চার। কিন্তু এখনো কোনো দৃশ্যমান বিচার হয়নি।’

Manual5 Ad Code

তিনি দাবি করেন, ২০১৪ সালে র‌্যাব তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিলের কথা জানিয়েছিল। তবে রাজনৈতিক কারণে সেই অভিযোগপত্র আটকে রাখা হয়েছিল। তাঁর ভাষ্য, পরবর্তী সময়ে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও বিচারব্যবস্থায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি।

বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরে রফিউর রাব্বি বলেন, ২০১৩ সালের ১ মে কাঁচপুরে মে দিবসের সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ত্বকী হত্যাকাণ্ডে হত্যাকারীদের গ্রেপ্তার না করার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। একইভাবে নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রীও ত্বকী হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান নিয়ে রাজপথে নেমেছিল। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও সেই প্রত্যাশিত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।’

প্রশাসনের ভূমিকার সমালোচনা করে রফিউর রাব্বি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওসমান পরিবার ও ত্বকী হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের নিরাপত্তা দিয়েছে—এমন ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছিল। এর ফলে নারায়ণগঞ্জে দীর্ঘদিন ভয়ের পরিবেশ বিরাজ করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতেও প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে তা অপরাধীদের জন্য পরোক্ষ উৎসাহ হিসেবে কাজ করবে। ত্বকীসহ সব হত্যাকাণ্ডের দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে অন্যান্য বক্তারাও ত্বকী হত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন কবি হালিম আজাদ, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, ন্যাপ জেলা সভাপতি অ্যাডভোকেট আওলাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code