ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপনে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ৭জন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর শিশুসহ আরও ২ জন মারা যান। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাইফুল ইসলাম (৫০), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আবুল হোসেন (৪৬), ভৈরবের সংগীতশিল্পী পেহেলি ভৈরবী (১৮), কুমিল্লার লাকসামের আরমান হোসেন রাহিম (১৯), বিক্রমপুরের চার বছর বয়সী শিশু জাইফা ইসলাম এবং সিলেট নগরীর সোবহানিঘাটের সপ্তম রায় প্রীতম (২২)। বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এছাড়া এই ঘটনায় আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। আহতদের মধ্যে রয়েছেন- ওয়াব (৪৫), মনসুর (৩৪), আতিকুল ইসলাম (৪৮), বাবুল (৪০), মফিজ মিয়া (৫৫), সাজিদ নুর (৪৫), নুরুন্নাহার (৪০), মুক্তার হোসেন (৬৫), জাহাঙ্গীর (২৮), আফজল (৩০), আফরোজা (৩৮), মন্টু (৩০), রাজু (৫৫)।
দুর্ঘটনার পর ওসমানীনগর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপু মিয়া জানান, দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাস দুটি শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
Related News
ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপনে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের ভয়াবহRead More
গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।Read More



Comments are Closed