সিলেটে গান গাইতে এসে প্রাণ গেলো বাউল শিল্পী পেহেলী ভৈরবীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজন বাউল শিল্পী পেহেলী ভৈরবী। উনার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরবে। তিনি বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকায় গান পরিবেশন করতে এসে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
এছাড়া নিহতদের মধ্যে পরিচয় পাওয়া অপর ৩ জন হলেন, সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম (৫০)।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীর বাজার সংলগ্ন কাশিকাপন এলাকায় দুটি বাসের সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাসপাতালে আনার পর এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ পরিচালনা করে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গান গেয়ে মানুষের হৃদয় জয় করা উঠতি এই বাউল শিল্পীর আকস্মিক মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত-অনুরাগীরাও গভীর শোক প্রকাশ করেছেন।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed