জাসদ ও যুব জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ যুব জোট, সিলেট জেলা শাখার উদ্যোগে (৫ আগস্ট) বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমেদ, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির, শ্রমিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দে, বাংলাদেশ যুব জোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ. এম. জাকারিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি দাশ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব জোটের নেতা জয় চন্দ্র, পলাশ সাহা, মো. ইকরাম, নিহার রঞ্জন সিং, রিংকু ঋষি, জাবেদ আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্য, স্বৈরতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে গণমানুষের সংগ্রামের প্রতীক। সেই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় শহীদ কর্নেল আবু তাহেরসহ সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয় এবং তাঁদের আত্মত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed