Main Menu

ওসমানীনগরে রাতের আঁধারে রাস্তার উপর দেয়াল নির্মাণ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে গ্রামবাসীর চলাচলের রাস্তার উপরে রাতের আঁধারে প্রভাবশালীরা দেয়াল নির্মাণ করায় গ্রামের লোকজনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। রাস্তার বন্ধ করায় গ্রামবাসী অনেকটাই ঘরবন্দি অবস্থায় রয়েছেন, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না।

এঘটনার প্রতিবাদ করায় প্রভাবশালীরা গ্রামবাসীর উপর মারমুখি আচরণ ও মামলা-হামলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠেছে।

Manual2 Ad Code

ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার ধর্ণা দিয়েও প্রতিকার পাচ্ছেন না, উল্টো তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে গ্রামের লোকজনের অভিযোগ। এঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে ।

জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের বেরারাই-বেগমপুর রাস্তার দিয়ে প্রায় শতাধিক বছর ধরে বেরারাই, হলিমপুর ও ভাগলপুর গ্রামের জনসাধারণ চলাচলের একমাত্র রাস্তা হিসেবে যাতায়াত করে আসছেন। এটি অত্র এলাকার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

জানা গেছে গত সোমবার (৩ আগস্ট) দিনগত রাতে বেরারাই গ্রামের আব্দুল জব্বারের ছেলে প্রভাবশালী আব্দুল মান্নান উছমান, কাপ্তান মিয়া ও সুলতান মিয়াসহ তাদের সহযোগীরা এ রাস্তার উপর দেয়াল নির্মাণ করেন। এতে রাস্তা দিয়ে চলাচলকারীসহ স্থানীয় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। বর্ষাকালে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় অনেকেই ঘরবন্দি অবস্থায় রয়েছেন।

Manual3 Ad Code

গ্রামের একাধিক লোকজন জানিয়েছেন, এ রাস্তার দিয়ে প্রতিদিন এলাকার অসংখ্য মানুষ চলাচল করেন এবং প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা করছেন।

তারা অভিযোগ করে বলেন, উছমানসহ তার পরিবারের লোকজন মামলাবাজ, ভূমিখেকো প্রকৃতির লোক। রাস্তার উপরে রাতের আঁধারে দেয়াল নির্মাণের ঘটনায় বেরারাই গ্রামের লোকজন প্রতিবাদ করলে প্রভাবশালী উছমান পরিবারের লোকজন ও তাদের সহযোগীরা উত্তেজিত হয়ে গ্রামের সাধারণ লোকজনের উপর নানাভাবে আক্রমণ, ভয়ভীতি দেখানো ও বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন। এঘটনায় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাদের নিকট একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যত কোন ভূমিকা পালন করছে না প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে বিগত দিনে এই রাস্তার উপরে উছমান পরিবারের লোকজন গেইট নির্মাণ করে তালাবদ্ধ করে রাখেন। এতে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই ঘটনায় একাধিকবার সালিশ বৈঠক হলে উছমান পরিবারের লোকজন সালিশের সিদ্ধান্ত না মেনে হয়রানি করার উদ্দেশ্যে ভুক্তভোগীদের নামে সাজানো মামলা দিয়ে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করিয়ে আসছেন। রাস্তার উপর থেকে গেইট অপসারণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাগুলো চলমান থাকাবস্থায় রাস্তার উপরে দেয়াল নির্মাণ করে মানুষের চলাচল বন্ধ করে দেওয়ার ঘটনায় উছমান পরিবারের লোকজন কতোটা প্রভাবশালী ও হিংস্র তা প্রতিয়মান হচ্ছে।

Manual6 Ad Code

সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মাহমদ আলী জানান, উছমানসহ তার পক্ষের লোকজন রাস্তার দেয়াল নির্মাণের ঘটনাটি আমি শুনেছি, এটি দৃষ্টিকটু অমানবিক ও দুঃখজনক বিষয়।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রব জানান, বিগত দিনে রাস্তার উপরে গেইট নির্মাণ করায় ঘটনাটি মিমাংশার জন্য সালিশের উদ্যোগ নেওয়া হয়। উছমান পক্ষ সেই বৈঠকে উপস্থিত না হওয়ায় তা সমাধান হয়নি।

Manual5 Ad Code

এবিষয়ে কথা বলতে আব্দুল মান্নান উছমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে, সম্প্রতি গ্রামবাসীর বিরুদ্ধে আদালতে দায়ের করা একটি মামলায় তিনি বলেছেন, গ্রামবাসীর চলাচলের রাস্তা অন্যদিকে আছে। দেয়াল ও গেইট নির্মাণ করা ওই ভূমি তার মালিকানা স্বত্ত।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, অতি সম্প্রতি দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (৪ আগস্ট) আদালতের একটি আদেশও আমার কাছে এসেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা চলাকালিন আইন-শৃঙ্খলার বিঘ্ননতা না ঘটতে ব্যবস্থা নেবো।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা জানান, সম্প্রতি দায়ের করা একটি মামলায় কোর্টের আদেশ এবং এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code