হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ছাত্রদলের হামলায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমিরে ডা. শফিকুর রহমান এমপি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে যান তিনি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ ছাত্রদল এ হামলা চালিয়েছে। হামলায় চোখ হারান আলিফ। এতে সারজিস আলমসহ আরও কয়েকজন আহত হন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed