ওসমানীনগরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের অভিযোগে দুই যুবককে আটক করা হয়। জব্দ করা হয়েছে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৫-৯৩৪০) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে সুমি আক্তার (৩০)। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১ এলাকার বাসিন্দা। অপরজন মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর (মৌলভীকান্দী) গ্রামের আচন হাওলাদারের ছেলে মো. ইসমাঈল হোসেন (৩৫)। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা চোরাই পণ্য ও জব্দকৃত প্রাইভেটকার থানার হেফাজতে রাখা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed