গাজীপুরে মেয়ের সর্বনাশ করায় বাবার যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে নিজ শিশু কন্যাকে ধর্ষণের দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন গাজীপুরের শিশু, সহিংসতা দমন ট্রাইব্যুনাল মহানগর আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আবু বকর সিদ্দিক আদালতে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে পিতা মোঃ রিপন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আদালত সূত্র জানায়, গাজীপুরে কাশিমপুরের মাধবপুর এলাকায় গত ২০২৫ সালের ২৭ মার্চ নিজ কক্ষে নিজের ১৪ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে। এ সময় তার স্ত্রী জোসনা পাশের রুমে তার শাশুড়ির সাথে ঘুমিয়ে ছিলেন। পরে এ ঘটনায় রিপনের স্ত্রী জোসনা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষনের মামলা করেন। পরে আদালত এক বছর ধরে বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন আদালতের পিপি অ্যাডভোকেট সেলিনা বেগম।
Related News
প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর কারাদন্ড
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরেরRead More
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More



Comments are Closed