বিয়ানীবাজারে কিশোরী কন্যাকে ‘কুপিয়ে হত্যা’ বাবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নানা বাড়িতে পিতার দায়ের কোপে রায়কা আক্তার রিয়া (১৭) নামে এক কিশোরী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে গোসল করতে যাওয়ার সময় রিয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তারই পিতা আবু বক্কর।
জানা যায়, নিহত রায়কা আক্তার রিয়া তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের মশাহিদ আলীর নাতনি। তাঁর পৈতৃক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো এবং ১০-১২ দিন আগে ওই ছেলের হাত ধরে পালিয়ে যায়। তবে দুদিন আগে বাড়িতে ফিরে আসে মেয়েটি। এসময় অভিভাবকরা বকাবকি করলে ওই কিশোরীকে বিয়ানীবাজারে নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে আজ দুপুরে মেয়েটি পুকুরঘাটে গোসলে গেলে বাবা মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল করিম জানান, থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে ময়নাতদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed