গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগে আটক তিন যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনীতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দু’গ্রুপের অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগে পৃথক অভিযানে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর তিন যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রণকেলী উত্তর এলাকার নানু মিয়ার ছেলে রাসেল আহমদ (২৫) এবং মৃত তবারক আলীর ছেলে নাইম আহমদ (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরালের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এর পর থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএম নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল সোমবার ১৫ জুন বিকেল সাড়ে ৪টার দিকে রণকেলী উত্তর এলাকায় অভিযান চালিয়ে রাসেল আহমদ ও নাইম আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাইম আহমদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-সহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন আইনে ৬টি মামলা রয়েছে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৃথক আরোও একটি অভিযানে শাকিল আহমদ (২৭)কে গোলাপগঞ্জ পৌরসভার কদমগাছতলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ফুলবাড়ি দক্ষিণ পাড়া গ্রামের শাহেদ আহমদের পুত্র। তাহার বিরুদ্ধেও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাই, অস্ত্রবাজি ও চাঁদাবাজিসহ বিভিন্ন আইনে ৪টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed