গোলাপগঞ্জে আওয়ামী লীগ সভাপতি জিলু গ্রেফতার
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার একাধিক বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুছ ছামাদ জিলু (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুছ ছামাদ জিলু উপজেলার তহিপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।
রোববার (১৪ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ পৌরসভার এমসি একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুছ ছামাদ জিলুর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা একাধিক বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলায় অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে আসামি করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ আরোও জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed