সিলেটে তরুণীকে চাকু দেখিয়ে মোবাইল ফোন ও নাকফুল ছিনতাই, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক তরুণীকে ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে সাথে ছিনতাই হওয়া একটি স্বর্নের নাকফুলও উদ্ধার করা হয়েছে।
রবিবার (৭ জুন) রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বনাথের লামাকাজী গ্রামের নুরুল ইসলাম ও সমলা বেগমের মেয়ে বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা তানিয়া (১৮) ও এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার লিটন মিয়ার কলোনির বাসিন্দা আব্দুল খালেক ও মিনারা বেগমের ছেলে ঝুমা আক্তার।
শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে সুবহানীঘাট এলাকা থেকে একজনকে এবং পরে বাদামবাগিচা এলাকা থেকে ঝুমাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার বিকেলে নগরীর চালিবন্দর কাষ্টঘর এলাকার প্রবেশ মুখে কুলসুমা আক্তার (১৯) নামের এক তরুণীকে তিনজন ছিনতাইকারী চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ১টি মোবাইল সেট ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। এসময় ওই তরুণী চিৎকার দিয়ে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন। সোবহানীঘাট ইবনেসিনা হাসপাতালের সামনে পৌঁছার পর অন্যান্য লোকজনের সহযোগীতায় নাকফুলসহ তানিয়াকে আটক করেন।
পরে কলসুমা কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ এয়ারপোর্ট থানার বাদামবাগিচায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২নং আসামি ঝুমাকে গ্রেপ্তার করে।
তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed