সিলেট সীমান্তে ১ কোটি ৮৫ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার অধিক চোরাচালানী মালামাল জব্দ করেছে ৪৮ বিজিবি।
সোমবার (১৮ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, নোয়াকোট, বিছনাকান্দি এবং পান্থুমাই বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সিটি গোল্ড চেইন, ফেস পাউডার, চিংড়ি রেনু, চিনি এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী চানাচুর আটক করে।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৮৫ লক্ষ ৩৪ হাজার ৯ শত টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual4 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed