হবিগঞ্জে সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, দূর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগসহ জেলার সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। রবিবার (১৭ মে) সকাল থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজারসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও রোগীরা বেশি বিপাকে পড়েছেন।
শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, বাস চলাচল বন্ধ থাকায় সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে। কোনো যান চলাচল না করায় যাত্রীরা ছোট যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। এতে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল নিয়ে প্রায় দুই বছর ধরে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাস মালিক সমিতির মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার হামলা-পাল্টা হামলা এবং বাস চলাচল বন্ধের ঘটনাও ঘটেছে।
সবশেষ গত শুক্রবার (১৫ মে) প্রশাসনের মধ্যস্থতায় সিলেট বিভাগীয় কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। পরে শনিবার মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
তবে বিরোধের নিষ্পত্তি না হওয়ায় জেলার সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
আবু মঈন চৌধুরী সোহেল বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো সমাধান হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, হবিগঞ্জের বাসের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
Related News
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More
হবিগঞ্জে চিকিৎসার অবহেলায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের বিক্ষোভ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠেছে।Read More



Comments are Closed