মৌলভীবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবসহ ৭ জনকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় মৌলভীবাজারের ফ্লাওয়ার্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুল সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবসহ সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে এ কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য ছয় সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, শহরের ফ্লাওয়ার্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ভুল সেট কোডে নেওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতির দায়ে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব মোহাম্মদ রেজাউল করিম, ট্যাগ অফিসার, হল সুপারসহ পরীক্ষা পরিচালনা কমিটির চার সদস্যসহ সাতজনকে অব্যাহতি দিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। একইসঙ্গে ছয় সদস্যের নতুন পরীক্ষা পরিচালনা কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ভুল সেট কোডে পরীক্ষা নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষে বাসায় গিয়ে সহপাঠীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে তারা বিষয়টি বুঝতে পারেন, এরপর থেকেই তারা দুশ্চিন্তায় রয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রে ৩ নম্বর সেট কোডে পরীক্ষা নেওয়ার কথা ছিল, নেওয়া হয়েছে ১ নম্বর সেট কোডে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন শিক্ষার্থীরা যে সেট কোডে পরীক্ষা দিয়েছে তাদের সেই সেট কোডে মূল্যায়ন করা হবে, পরীক্ষার ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, যেহেতু পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাই ওই কেন্দ্রের ওই বিষয়ের পরীক্ষাটি সংশ্লিষ্ট প্রশ্নের আলোকেই মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
Related News
কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপRead More
কমলগঞ্জে কানিহাটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সপ্তাহে অন্যায়ভাবে প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তনের প্রতিবাদে ও চাRead More



Comments are Closed