জকিগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থেকে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জকিগঞ্জ থানাধীন ২নং বীরশ্রী ইউনিয়নের অর্ন্তগত ইসাখালি সংলগ্ন মইয়াখালি পয়েন্টে সাদিয়া স্টোরের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট চালিয়ে অনটেস্ট সিএনজি অটোরিক্সাসহ তাকে আটক করা হয়।
আটককৃত ফখরুল ইসলাম ফখর (৩৭) জকিগঞ্জ থানার ৪নং খলাছড়া ইউনিয়নের গাগলাজোড় গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, জেলায় অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed