সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন নারী ও অপরজন ১৩ বছরের কিশোর।
শনিবার (৯ মে) বিকালে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন জালালপুর বাজারে ট্রাকচাপায় কিশোর নিহত হয়েছে। সে স্বাদ কোম্পানিতে চাকরি করতো বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে জালালপুর বাজারে ব্রিজের উত্তরপাশে ট্রাকচাপায় তুহিন আহমদ নামের ওই কিশোর ঘটনাস্থলেই মারা যায়।
তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের হাসামপুর গ্রামে।
ঘটনার পর ট্রাকের চালককে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
অপরদিকে, শুক্রবার (৮ মে) রাত ১১টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজারে দূরপাল্লার একটি বাসের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে শনিবার বিকালে তিনি মারা যান।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed