সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার দাস মারা গেছেন।
শনিবার (৯ মে) দুপুর পৌনে ১২টায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, শুক্রবার (৮ মে) সকালে সিলেট নগরীর নিজ বাসা থেকে প্রাত্যহিক ভ্রমণে বের হলে একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায়তিনি মৃত্যুবরণ করেন।
গুণী এই শিক্ষকের প্রয়াণে জগন্নাথপুরসহ দেশ-বিদেশে অবস্থানরত তাঁর হাজারো শিক্ষার্থীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed