সিলেটে শিশুকে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার চান্দাই এলাকায় দিনদুপুরে এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। ঘটনার পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।
জানা যায়, গত বুধবার (৬ মে) সকালে চান্দাই গ্রামের বাসিন্দা ও চান্দাই পীরের বাড়ি জামে মসজিদের ইমামের স্ত্রী তার সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সিলাম-চান্দাই-টিওরগাঁও সড়কে একটি পালসার মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা প্রথমে শিশুটিকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং শিশুর গলায় ছুরি ধরে জিম্মি করে। পরে ভয়ভীতি দেখিয়ে ওই নারীর স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে, স্থানীয়দের দাবি— বিভিন্ন অথেন্টিক সূত্রে সন্দেহভাজন ছিনতাইকারীদের ছবি শনাক্ত করা হলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুলিশের সঙ্গে যোগাযোগ করলে বারবার “তদন্ত চলছে” বলে আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। স্থানীয়দের প্রশ্ন, “ভুক্তভোগীদেরই যদি সব তথ্য-প্রমাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে প্রশাসনের ভূমিকা কোথায়?”
অভিযোগের বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, “ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed