Main Menu

ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ইলাশপুর বার্ড চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-শেরপুর সড়কের বিরতিহীন একটি বাস ৩০-৪০ জন যাত্রী নিয়ে সিলেটে আসছিল।

পথে এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি যাত্রী নিয়ে খালে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেন। এতে কয়েকজন আহত হলেও গুরুতর নয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুতগতির বাসটি একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও কারো অবস্থাই গুরুতর নয়।

Share





Related News

Comments are Closed