দেশে নতুন পাঁচ উপজেলা গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে নতুন করে আরও পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
নতুন উপজেলাগুলো হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।
এ ছাড়া বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রায় দেড়শ বছর পর বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা পেল।
দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা এবং সিটি করপোরেশন রয়েছে ১২টি।
Related News
প্রথম শ্রেণিতে ফিরছে লটারিতে ভর্তি, বাকি সব পরীক্ষায়
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবারও লটারিপদ্ধতি চালু রাখার সিদ্ধান্তRead More
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিতRead More



Comments are Closed