Main Menu

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুটসহ দুইজনকে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন উপজেলার মাজেরগাঁও গ্রামের সওদাগর মিয়ার ছেলে কামরুল ইসলাম এবং নজরুল ইসলামের ছেলে সুজনুর রহমান।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মিয়া গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ হাজার ৫৯২ প্যাকেট ভারতীয় বিস্কুট জব্দ করা হয়। এ সময় আরও দুইজন পালিয়ে যায় বলে জানানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অবৈধ ভারতীয় পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code